চকের উপর ভাস্কর্য, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বাগনানের যুবকের - The News Lion

চকের উপর ভাস্কর্য, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বাগনানের যুবকের

 


দি নিউজ লায়ন;   ৩৫২ টি চকের উপর বিভিন্ন মনীষীদের পাশাপাশি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, শিল্পী থেকে লেখক সহ বিভিন্ন মানুষের ভাস্কর্য বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল বাগনানের মাসিয়াড়া গ্রামের যুবক সুরজিৎ অধিকারী। ইতিমধ্যে সংস্থার তরফে সুরজিৎ এর কাছে পৌঁছে গেছে শংসাপত্র মেডেল পেন ও বই। বিশ্বভারতীর কলাভবনের গ্রাফিক্স প্রিন্ট মেকিং বিভাগের চতুর্থ বর্ষের এই ছাত্রের সাফল্যে খুশি তার বাবা-মা।


ছোটবেলা থেকেই সুরজিৎ এর আকার উপরে ঝোঁক ছিল। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সুরজিৎ এর বাবা অমল অধিকারী পেশায় রাজমিস্ত্রি জোগাড়ে। পরিবারে সেভাবে আর্থিক সঙ্গতি না থাকায় ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে সুরজিৎ। ছবি আঁকার পাশাপাশি অন্য কিছু করে দেখানোর নেশায় সুরজিৎ বিশ্বভারতীর কলাভবনের গ্রাফিক্স প্রিন্ট মেকিং বিভাগে ভর্তি হয়। শান্তিনিকেতনে পড়াশুনার পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রদর্শনীতে তার আঁকা ছবি ও ভাস্কর্য লোকের প্রশংসা কুড়ায়। ফলে রাজ্যের বাইরে ও সুরজিৎ এর ডাক পড়ে। তবে অবশ্য শুধু আমাদের দেশে নয় দেশের বাইরে ইস্তানবুলেও সুরজিৎ এর আঁকা ছবি ও ভাস্কর্য সকলের নজর কাড়ে। এর মাঝে গতবছর লকডাউনের সময় চকের উপর বিভিন্ন মনীষীদের ভাস্কর্য তৈরি করার পরিকল্পনায় নেয় সুরজিৎ। সেইমতো নিজের পড়াশুনার মাঝে ১.৫ সেন্টিমিটার ৩৫২ টি চকের উপর বিভিন্ন মনীষীদের ভাস্কর্য তৈরি করে। প্রায় দুই মাসের চেষ্টায় সে সফল হয়। গত ২৮ মার্চ সুরজিৎ তার শিল্পকলা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠায়। ২ এপ্রিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ সুরজিৎ এর শিল্পকলাকে স্বীকৃতি দেয় এবং সংস্থার তরফে তাকে শংসাপত্র এডেল বই সহ বিভিন্ন জিনিস পাঠানো হয়।


অন্যদিকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠায় খুশি সুরজিৎ। সে জানায় শুধু ছবি আঁকা বা প্রদর্শনী নয় বিভিন্ন পূজা মন্ডপ সাজিয়ে সেরার সেরা নির্বাচিত হয়েছিল। আগামীদিনের তার এই শিল্পকলা দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা আছে বলে জানায় সুরজিৎ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.